সাতসকালে আচমকাই ভেঙে পড়ল বহুতল, ধ্বংসাবশেষে আটকে বহু

নিউজটাইম ওয়েবডেস্ক : ভোরবেলা হঠাৎ করেই ভেঙে পড়ল তিনতলা বাড়ি। সেখানে আটকে রয়েছে বহু মানুষ। ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং দমকলের কর্মীরা। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে উদ্ধারকা‌র্য। তবে হঠাৎ করে কেন ভেঙে পড়ল এই বহুতল! সেবিষয়ে এখনও কিছু তথ্য জানা ‌যায়নি।

বুধবার ভোর ৪.৪৮ মিনিট নাগাদ ঘটনাটি ঘটেছে জম্মুর গোলেপুল্লি এলাকায়। প্রথমে গোলেপুল্লি এলাকায় একটি আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে সেখানে ‌যায় দমকল বাহিনী। তখনই পাশের একটি তিনতলা বাড়ি হঠাৎ ভেঙে পড়ে। যদিও এই ঘটনায় এখনও কেউ নিহত হয়েছেন কিনা তার খবর মেলেনি। এখনও প‌র্যন্ত ‌যাদের উদ্ধার করা সম্ভব হয়েছে তাঁদের সকলকে পাঠানো হয়েছে পার্শ্ববর্তী হাসপাতালে।

সুত্রের খবর, ‌যাঁরা এই ধ্বংসাবশেষের মধ্যে আটকে পড়েছিলেন তাঁদেই মধ্যে রয়েছেন পাঁচজন দমকলকর্মী সহ বেশ কয়েকজন লোক। তবে এখনও প‌র্যন্ত দুজন দমকল কর্মী এবং স্থানীয় একজনকে উদ্ধার করা হয়েছে।

দমকল বিভাগের একজন আধিকারিক জানিয়েছেন, আগুন লাগার খবর পেয়ে এদিন সকাল সাড়ে ৪টে নাগাদ  ঘটনাস্থলে উপস্থিত হয় দমকলকর্মীরা। এর পরেই তাঁরা আগুন নিয়ন্ত্রনের কাজে নেমে পড়েন। নিয়ন্ত্রনের কাজ চলাকালীন হঠাৎ ভোর সাড়ে ৫টা নাগাদ  হুড়মুড়িয়ে ভেঙে পড়ে পাশের একটি বহুতল। শুরু হয়েছে তদন্ত।  

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube