কোনা হাইরোড মোড়ের কাছে ৫৭ নম্বর রুটের একটি পাবলিক বাসে আচমকাই আগুন লেগে যায়। ঘটনাটি রাত একটা নাগাদ ঘটে ।কর্তব্যরত পুলিশ দেখতে পেয়ে দমকলে খবর দেন। ঘটনাস্থলে লিলুয়া থানার পুলিশ পৌঁছোয়। বালি ফায়ার স্টেশন থেকে ঘটনাস্থলে একটি ইঞ্জিনও পৌঁছোয়। প্রায় দেড় ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। শর্ট-সার্কিটের কারণে আগুন লেগেছে বলেই প্রাথমিক অনুমান দমকল অফিসারের। তিনি এও জানান যে, প্রায় আরও চারটি গাড়িতে অগ্নিসংযোগ ঘটতে পারত । লিলুয়া থানার আধিকারিকরা তারা দ্রুততার সঙ্গে গাড়ি ঠেলে সরিয়ে দেওয়ার ফলে চারটি বাস ও তার পাশাপাশি দুটি লরি আগুন থেকে রক্ষা করা সম্ভব হয় ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

