পিএইচডি-তে প্রকাশনা আর বাধ্যতামূলক নয় ।

পিএইচডি -র ক্ষেত্রে আর পাবলিকেশন বা প্রকাশনা বাধ্যতামূলক রইল না। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইজিসি-র পিএইচডি সংক্রান্ত আইনে সংশোধন করল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। এতদিন পিএইচডি-র ক্ষেত্রে একজন রিসার্চ স্কলার বা গবেষককে তার থিসিস পেপার দেশীয় বা আন্তর্জাতিক জার্নালে প্রকাশ করতে হত এবং সম্পূর্ণ থিসিসের সঙ্গে এই প্রকাশনার তথ্যও জমা করতে হত। সমস্যা শুরু হয় সেখানেই । অভিযোগ ওঠে যে অনেকেই বেনামি বা তুলনামূলকভাবে কম গুরুত্বপূর্ণ জার্নালে শুধু টাকার বিনিময়ে তাদের গবেষণা থিসিস প্রকাশ করে তারপর তা ইউজিসির কাছে জমা করত। বহুদিন ধরে এমন ভুঁড়ি ভুঁড়ি অভিযোগ জমা পড়ে ইউজিসির কাছে। তাই সবদিক বিবেচনা করে এবার থেকে পিএইচডি-র জন্য প্রকাশনাকে আর বাধ্যতামূলক না করার পথে হাঁটলো ইউজিসি। এবার থেকে একজন রিসার্চ স্কলার বা গবেষক তার থিসিস প্রকাশনা ছাড়াই দাখিল করতে পারবেন।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube