নিউজটাইম ওয়েবডেস্ক : শিলিগুড়ি মহাকুমা নকশালবাড়ির ভারত নেপাল সীমান্তে চীনা শূকর সহ গ্রেফতার হল এক পাচারকারী। গতকাল গভীর রাতে নকশালবাড়ির বড় মনিরাম জোতের ভারত নেপাল সীমান্তে গভীর রাতে নেপাল থেকে ভারতে আনা হয়েছিল চীনা শূকর। মোট ৩২টি শূকর গাড়িতে তোলার সময় খবর পায় এসএসবি ৮ ব্যাটেলিয়ান বড় মনিরামজোত।
গোপন সূত্রে খবর পেয়ে ৩২টি চীনা শূকর সহ একজনকে আটক করে এসএসবি। রাতে ধৃতকে নকশালবাড়ি পুলিশের হাতে তুলে দেয় এসএসবি। ধৃতের কাছে ৩২টি চীনা শূকর আটক করে খামারে দেওয়া হয়েছে। ধৃত যুবক রাজ মিঞ্জ নকশালবাড়ির বিজয়নগর চা-বাগানের বাসিন্দা। ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে। পুরো ঘটনায় তদন্তে নেমেছে নকশালবাড়ি থানার পুলিশLatest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

