নিউজটাইম ওয়েবডেস্ক : মোবাইলে মেসেজের জেরে এক শিক্ষকের অস্বাভাবিক মৃত্যু কে ঘিরে চাঞ্চল্য ছড়ালো। বাপ্পা বর্মনের এক আত্মীয়ের অভিযোগ বাপ্পার মোবাইলে তাকে চোর অপবাদ দিয়ে একটা মেসেজ ছড়িয়ে পড়ে। এই চোর অপবাদ সহ্য করতে না পেরে আত্মহত্যার পথে বেছে নেন বাপ্পা। স্থানীয়দের দাবি, পুলিশ তদন্ত করে দেখুক কে বা কারা এই মেসেজ ছড়িয়েছে।
পরিবার সূত্রে জানা গেছে বাপ্পা বর্মন কাঁথির ভবানীপুর অঘরচাঁদ হাইস্কুলে শিক্ষকতা করতেন। বাপ্পা বর্মনের বাড়ি কোলাঘাট থানার দেড়িয়াচক অঞ্চলের কামিনাচক গ্রামে। পুলিশ এসে মৃত দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং পুরো ঘটনার তদন্ত করে দেখছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

