নিউজটাইম ওয়েবডেস্ক : অঞ্চল সভাপতির পদ নিয়ে ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। তৃণমূলের দলীয় কার্যালয় ভাঙচুর এবং তৃণমূল কর্মীদের মারধর করার অভিযোগ তৃণমূলের আরেক গোষ্ঠীর বিরুদ্ধে। অভিযোগ গোলাম রব্বানী মিয়ার অঞ্চল সভাপতি হওয়ার কথা থাকলেও দলের পক্ষ থেকে অঞ্চল সভাপতি করা হয় নুর বক্কর মিয়াকে।
এই ঘটনাকে কেন্দ্র করে বেশ কয়েকদিন ধরেই এলাকার মধ্যে চলছিল চাপা উত্তেজনা। অভিযোগ গতকাল রাতে গোলাম রব্বানী মিয়ার লোকজন শীতলকুচি লাল বাজার এলাকায় তৃণমূলের দলীয় কার্যালয়ে ভাঙচুর চালায়। মারধর করা হয় নূর বক্কর মিয়ার অনুগামীদের। এই ঘটনায় বেশ কয়েকজন তৃণমূল কর্মী আহত হয়েছে। শীতলকুচি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয়।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

