নিউজটাইম ওয়েবডেস্ক : মালদা মহকুমা শাসকের গাড়ির ধাক্কায় মৃত্যু এক যুবকের। আহত শিশুসহ দুই । মালদা শহরের বাঁধ রোড এলাকার ঘটনা। আহতরা ভর্তি মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মহকুমা শাসকের গাড়ি। দুর্ঘটনার পর জখম অবস্থায় তিনজনকে প্রথমে নেওয়া হয়েছিল মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। সকালে চিকিৎসা চলাকালীন মৃত্যু মোটরবাইক চালকের। ঘটনার তদন্তে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত বাইক আরোহীর নাম পাপ্পু দাস (৩৫)। বাড়ি পুরাতন মালদার বালা সাহাপুর।জানা গিয়েছে ইংরেজবাজার থানার গাদুয়ার মোড় এলাকায় শ্বশুরবাড়ি থেকে স্ত্রী ও মেয়েকে নিয়ে বাড়ি ফিরছিলেন। রবিবার রাত ১১টি নাগাদ ঘটে দুর্ঘটনা। মৃতদেহ পাঠানো হয়, ময়নাতদন্তের জন্য।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

