নিউজটাইম ওয়েবডেস্ক : বালুরঘাটে অপহরণ করে শিশু খুনের ঘটনায় রাতভর উত্তেজনা ও ক্ষোভের ঘটনায় আজ সকালেও এলাকায় পুলিশ মোতায়েন। এলাকার পরিস্থিতি আজ অনেকটা স্বাভাবিক হলেও বাসিন্দাদের দাবি তদন্তে প্রকৃত ঘটনা বের করা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি। ঘটনার মূল অভিযুক্ত মানস সিং, রবিন সিং, দুলো সিং ও রঞ্জিতা সিং চার জনকে গতকালই গ্রেফতার করেছে পুলিশ। আজ তাঁদের বালুরঘাট আদালতে হাজির করানো হবে।
শনিবার থেকে শিশুর রহস্যজনক নিখোঁজে চাঞ্চল্য ছড়িয়েছিল, বালুরঘাটে। স্থানীয় একেগোপালন কলোনী্র, আট বছরর শিশু দীপ হালদার নিখোঁজ হয়। অভিযোগ শনিবার বাড়ির পাশেই অবস্থিত মাঠে ঘুড়ি ওড়াতে গিয়ে নিখোঁজ হয়েছিল সে। স্থানীয় মানস সিং নামে এক যুবক শিশুটিকে কে অপহরণ করেছিল বলে, পরিবারের অভিযোগ ছিল। প্রতিবেশী ওই যুবক শিশুটিকে ঘুড়ি কিনে দেয় এবং সেই অপহরণ করে বলে অভিযোগ। পরিবারের তরফে বালুরঘাট থানায় মিসিং ডায়েরি করা হয়েছিল। অভিযোগ পেয়ে, পুলিশ ঘটনার তদন্তর পাশাপাশি শিশুটির খোঁজে তল্লাশি শুরু করেছিল। এলাকার সিসি টিভির ফুটেজও খতিয়ে দেখে, শেষ পর্যন্ত বাচ্চাটির মৃতদেহ উদ্ধার হয়।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

