নিউজটাইম ওয়েবডেস্ক : ভারতীয় রেল ট্র্যাকে এবার তুফান তুলবে বন্দে ভারত ট্রেন। বর্তমানে ৪টি বন্দে ভারত ট্রেন চলে দেশে। সেই সংখ্যা বাড়বে আবার অনেকটাই। নতুন করে আরও ২৫ টি ট্রেন চালানোর ভাবনা ভারতীয় রেলের। চলতি আর্থিক বর্ষেই শুভ কাজ সম্পন্ন করার পরিকল্পনা কেন্দ্রের।
ইতিমধ্যেই চেন্নাই এর ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টোরি এই ২৫ টি ট্রেন তৈরি করার লক্ষ্য রেখেছে। ভারতের রেল ট্র্যাকে ১৮০ কিমি বেগে ছুটবে এই ট্রেন। নতুন করে ভারতীয় রেলে এই ২৫ টি ‘বন্দে ভারত’এর সংযোজন নয়া ইতিহাস তৈরী করবে বলেই মনে করা হচ্ছে।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

