খেলেই মন জয় করে নিয়েছেন সবার । সামনে না থাকলে কি হবে! ভক্তরা তাঁর জন্মদিন পালন করছেন দেশের বিভিন্ন জায়গা থেকেই । তিনি আর কেউ নন, তিনি বিরাট কোহলি । আজ বিরাট কোহলির জন্মদিন । ভারতের জাতীয় ক্রিকেট দলের প্রথমসারির ক্রিকেটার বিরাট কোহলির ৩৪ তম জন্মদিন পালন করা হয় শনিবার। এদিন বিরাট কোহলি ওয়েস্টবেঙ্গল ফাউন্ডেশন এবং বিরাট কোহলি ওয়েস্ট বেঙ্গল ফ্যান ক্লাবের উদ্যোগে হাওড়া সিটি পুলিশের সাঁতরাগাছি কোনা ট্রাফিক গার্ডের সহযোগিতায় সাঁতরাগাছি বাস টার্মিনাসে ধুমধাম করে পালন করা হয় কোহলির জন্মদিন।
রাজ্যের বিভিন্ন জেলা থেকে ফ্যান ক্লাবের সদস্যরা এসে জড়ো হন অনুষ্ঠান স্থলে। সেখানে কেক কেটে, কোহলির ২৫ ফুট উচ্চতার কাট আউটে মালা পরিয়ে পালন করা হয় জন্মদিন। সেই উপলক্ষ্যে আয়োজন করা হয় একটি রক্তদান শিবিরও । এছাড়াও দুস্থ মানুষদের দুপুরে খাওয়ানোর বন্দোবস্তও করা হয় সেখানে।
রক্তদাতাদের উৎসাহ দিতে শিবিরে উপস্থিত ছিলেন হাওড়া সিটি পুলিশের ট্রাফিফ গার্ডের ডেপুটি পুলিশ কমিশনার অর্ণব বিশ্বাস । এদিন কোহলির জন্মদিন উপলক্ষ্যে ফ্যান ক্লাবের সদস্যদের মধ্যে ছিল ব্যাপক উদ্দীপনা।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

