নিউজটাইম ওয়েবডেস্ক : উত্তুরে হাওয়ার দাপটে বুধবার ফের অনেকটার নেমেছে রাজ্যে তাপমাত্রার পারদ। ফেব্রুয়ারির শুরুর দিকে একেবারে জমিয়ে ইনিংস খেলছে শীত। এই শীতের জেরে কাবু হয়েছে কলকাতা থেকে শুরু করে গোটা রাজ্যের মানুষ। মঙ্গলবার কলকাতার সর্বচ্চ তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ২ডিগ্রি কম। বুধবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ৪ ডিগ্রি কম।
আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, বৃহস্পতিবার থেকে ফের চড়তে পারে পারদ। ফলে শীতের দাপট থেকে অনেকটাই রেহাই পাবে রাজ্যবোসী। তবে দিন-রাত দুই ক্ষেত্রেই তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কম হওয়ায় শীত অনেকটাই টের পাওয়া যাবে। কিন্তু উত্তুরে হাওয়ার প্রভাবে আগামী কয়েকদিনও এরকমই ঠান্ডা থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে এখুনি বৃষ্টির কোন পূর্বাভাস নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

