নিউজটাইম ওয়েবডেস্ক : প্রায় ৭০ বছর বয়সের বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ স্থানীয় এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে, জগৎবল্লভপুর গোয়ালপোতা গ্রামে। সেখানে্র করুনাময়ী আশ্রমে বিগত কয়েকবছর ধরে সেবায়তের কাজ করতেন বছর সত্তরের এক বৃদ্ধা। গত বুধবার রাতে আশ্রমের মধ্যেই তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ।
গতরাতে তাকে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই বৃদ্ধার পরিবারের লোকজন জানায় এই ঘটনার সাথে যুক্ত এলাকারই সুভাষ খাঁড়া নামে তাদেরই পরিচিত এক যুবক। অভিযোগ, গভীর রাতে আশ্রমে আসে সে। টেনে হিঁচড়ে ওই বৃদ্ধাকে আশ্রমের ঘর থেকে বের করে ধর্ষণ করে। বাধা দিলে উলটে অন্যদের মারধর করে সে।ঘটনার খবর পেয়ে তদন্তে নামে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধর্ষনের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত সুভাষ খাঁড়াকে। তার বিরুদ্ধে ধর্ষণ সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা শুরু করা হয়েছে।আজ তাকে হাওড়া আদালতে পেশ করা হবে।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

