নিউজটাইম ওয়েবডেস্ক : বাড়ি থেকে বেরিয়ে খুন যুবক। সকালে রাস্তার ধারে রক্তাক্ত মৃতদেহ পড়ে থাকতে দেখে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দক্ষিণ দিনাজপুরের পতিরাম থানা এলাকার ঘটনা। খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।
শুক্রবার সকালে পতিরাম থানার অন্তর্গত ঠাকুরপুরা এলাকায় বছর ১৯ এর এক যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে যে হিলি থানার লস্করপুর এলাকায় বাড়ি তাঁর। মৃতের নাম আলি হাসান মন্ডল। তাঁর শরীরের দুই জায়গায় ক্ষত রয়েছে। পুলিশের অনুমান কেউ তাঁকে অন্য কোথাও খুন করে সেখানে ফেলে দিয়ে গিয়েছে। স্থানীয়দের অভিযোগ গতরাতে পাশেই গুটিন এলাকায় আলকাপের আসর বসেছিল। সেখানে ছেলেটি আলকাপের মঞ্চে উঠতে গেলে বাধা দেওয়া হয় বচসার সৃষ্টি হয়। সেই ঘটনার জেরেই খুন হতে পারে বলে অভিযোগ। পতিরাম থানার পুলিশ তদন্ত শুরু করেছে।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

