নিউজটাইম ওয়েবডেস্ক : বীরভূমের বেতাজ বাদশা অনুব্রত মণ্ডল দুর্নীতিতে জর্জরিত। তাঁর বিপুল পরিমাণ সম্পত্তির হদিশ পেতে ঘনিষ্ঠদের জিজ্ঞাসাবাদ করছে তদন্তকারী সংস্থা। তবে প্রথম থেকেই ইডির নজরে রয়েছেন অনুব্রত কন্যা, সুকন্যা। বুধবার সুকন্যাকে দিল্লিতে ইডির দফতরে দু দফায় ৮ ঘন্টা জেরা করা হয়েছিল। অনুব্রতর বিপুল সম্পত্তির সঙ্গে জড়িয়ে রয়েছে সুকন্যা মণ্ডল, এমনটাই মনে করছেন ইডি।
তবে বুধবারের জিজ্ঞাসাবাদে সন্তুষ্ট না হওয়ায়, আজ অর্থাৎ বৃহষ্পতিবার ফের সুকন্যা মণ্ডলকে দিল্লীতে ইডির দফতরে তলব করা হয়েছে। ইতিমধ্যেই হাজিরা দিয়েছেন তিনি। তবে গুঞ্জন আজই গ্রেফতার করা হতে পারে সুকন্যাকে। জানা গিয়েছে, সম্পত্তি সংক্রান্ত হিসেব সঠিকভাবে দিতে পারছেন না সুকন্যা। তাঁর জবাবে সন্তুষ্ট নয় ইডি। তাই আজ ফ্রেফতার হতে পারেন অনুব্রত কন্যা, এমন সম্ভাবনার কথাই শোনা যাচ্ছে।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

