চাকরির প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক গড়ার জন্য কুপ্রস্তাব তরুণীকে! অভিযোগের তির দাইহাট পুরসভার পুরপ্রধানের দিকে । তরুণী ও পুর প্রধানের কথপোকথন সামাজিক মাধ্যমে ভাইরাল ! পুরপ্রধান শিশির মন্ডলের বক্তব্য তিনি নিজে তা দেখেছেন, কিন্তু তার কথা ওগুলো নয় । এর পুরোটাই সাজানো। হয়তো তার মোবাইল হ্যাক করে এই অডিও ভিডিও ভাইরাল করা হয়েছে।আর এরপরেই এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
অডিও ক্লিপে পুর প্রধানকে বলতে শোনা যাচ্ছে, তার সঙ্গে শারীরিক সম্পক করলে তবেই চাকরি দেবে পুরপ্রধান। এর জন্য টাকাও দেওয়া হবে। নদীয়ার কৃষ্ণ নগরে একটি হোটেলে তরুণীকে গাড়ি পাঠিয়ে নিয়ে যাওয়ার প্রস্তাব ও দেয় পুরপ্রধান। এমনকি ভিডিও কলে পুরপ্রধানকে তরুণীর দিকে নানা নোংরা অঙ্গি ভঙ্গি করতেও দেখা যাচ্ছে ! এছাড়াও একাধিক মহিলার সঙ্গে তার শারীরিক সম্পর্ক রয়েছে ও এই ভাবেই অনেককে চাকরী পাইয়ে দিয়েছে তাও শোনা যাচ্ছে !
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

