জগদ্ধাত্রী পূজো মানে শুধু চন্দননগর বা কৃষ্ণনগর না মুর্শিদাবাদের সালারে কাগ্রামে জগদ্ধাত্রী পূজোয় মেতে ওঠে গ্রামবাসিরা। সাম্প্রদায়িক সম্প্রীতির অন্যান্য নজীর থাকে মুর্শিদাবাদের কা গ্রামের জগদ্ধাত্রী পুজোয়। তাইতো আজও জেলায় সেরা জগদ্ধাত্রী মহা ধুমধামের সাথে সঙ্গে পুজো শুরু হল বুধবার থেকে মুর্শিদাবাদের কান্দি মহকুমা সালার থানার কাগ্রামের।
শুধু হিন্দু নন গ্রামের মুসলিম সম্প্রদায়ের মানুষ পূজো সামিল হন। যেমন পুরাতন প্রথা রীতিনীতি মেনে মহিষ বলি, ছাগ বলি হয় তেমনি পুজো উপলক্ষে কা গ্রামের পাশাপাশি আরো আট-দশটি গ্রামের বাসিন্দারা এই পুজো নিয়ে মেতে থাকে প্রায় দুদিন ধরে। আজও গোটা গ্রামে বসে মেলা সারা রাত জুুড়ে হয় নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। কা গ্রাম একটি প্রাচীন গ্রাম ২৯ পাড়ার এই গ্রামে বর্তমানে মোট ২৯ টি পুজো হয় যার চল্লিশ শতাংশ মুসলিম অধ্যুষিত এই গ্রামে। বর্তমানে ১৩টি হয় পারিবারিক ও বাকি সব বারোয়ারি সার্বজনীন জগদ্ধাত্রী পুজো। তবে এখানে চারদিন ধরে পুজো হয়না, পূজো চলে মাত্র দু দিন। পঞ্জিকা মতে একই দিনে সপ্তমী, অষ্টমী ও নবমী পুজো হয় পরের দিন দশমী। বুধবার তিনটি পূজো ও বৃহস্পতিবার হবে দশমী পূজো।
গ্রামের বাসিন্দারা জানান, বাড়ীর পূজো মধ্যে পাল বাড়ি বাড়ির পুজো পুরাতন রীতিনীতি মেনে অনুষ্ঠিত হয় তেমনি, দক্ষিণপাড়া সাহাপাড়া মন্ডপ, মধ্যে পশ্চিম পাড়া সার্বজনীন, তাঁতি পাড়া সার্বজনীন, রায়পাড়া সার্বজনীন, উত্তরপাড়া বাজার পাড়া সার্বজনীন পুজোয় বলি বিশেষ বৈশিষ্ট্যের দাবি রাখে।
এই গ্রামের বেশিরভাগ পুজো দুই শতাধিক বছরের বেশি পুরনো। সাক্ত এবং বৈষ্ণব দুই মতেই এই গ্রামের পুজো গুলি হয় একটা সময় ছিল যখন এই গ্রামের পুজোয় মহিষ বলিদান দেখতে পাশাপাশি গ্রামগুলি থেকে হাজার হাজার মানুষ জমায়েত হত আমাদের গ্রামে এখনো তার ব্যতিক্রম হয় না। এখনো পুজো দুদিন গ্রামে বসে মেলা অনুষ্ঠিত হয় নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। যাত্রাপালা নাটক ইত্যাদি পুজো শেষে প্রতিমা নিরঞ্জন হয়, একসাথে বসবাস করে এই পুজোয় গ্রামের মুসলিম সম্প্রদায়ের মানুষ ও আনন্দ উপভোগ করে। তবে পূর্বে রাজা মহারাজাদের সময়ে এই পুজো ঘিরে যে উৎসাহ-উদ্দীপনা ছিল তা এখন অতীত পুরাতন রীতিনীতি মেনে
এই পুজো হলেও বেলজিয়ামের ঝাড়ের আলো এখন আর নেই তার জায়গায় এসেছে নতুন এলইডি লাইট তবে ঠাকুরের কোন থিম হয় না। লাইট এবং মণ্ডপের নতুনত্ব, চন্দননগরের মতো এই কা গ্রামে আলোকসজ্জা ফুটিয়ে তোলা হয় গোটা গ্রাম জুড়ে সেজে ওঠে গোটা গ্রাম। তাই জগদ্ধাত্রী পূজোয় প্রতি বছর বছর সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধন গ্রামের এই পুজো। গ্রামের বাসিন্দারা শারদীয়া দুর্গাপূজো পর জগদ্ধাত্রী পূজো মেতে ওঠে গ্রামবাসিরা ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

