মদন মিত্রের পর এবার যুদ্ধের ইঙ্গিত দিলেন বিজেপি নেতা রাজু ব্যানার্জি । পঞ্চায়েত ভোটের আগে ঘরে ঘরে ত্রিশুল রাখুন এমন সুরই শোনা গেল বিরোধী শিবিরের গলায় । এদিন বরাহনগর টবিনরোডে লোটাস রিক্রিয়েশন-এর জগদ্ধাত্রী পুজো উদ্বোধন করেন বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ, দিলীপ ঘোষের হাতে একটি ত্রিশুল দিয়ে সংবর্ধনা জানান রাজু ব্যানার্জি ও পুজোর উদ্যোক্তারা । আর এই ত্রিশুল প্রসঙ্গ নিয়ে মঞ্চ থেকে রাজু ব্যানার্জিকে বলতে শোনা যায় ” সামনে যুদ্ধ আসছে তৃণমূল নিজেদের মধ্যে বোমা গুলিতে নিজেরাই মরছে তাই পঞ্চায়েত ভোটের আগে আমাদের আত্মরক্ষার জন্য ত্রিশুল থাকবে সব মা বোনেরা ঘরে ঘরে আত্মরক্ষার জন্য ত্রিশুল রাখুন ।
সংবাদ মাধমের সামনে জানান, ‘ঘরে ঘরে যদি যা যা অস্ত্র হয় আত্মরক্ষার জন্য ত্রিশুল ,খাঁড়া রাখে তার জন্য অসুবিধার কিছু নেই ।’ বিজেপির এই মন্তব্যকে কটাক্ষ করতে ছাড়েনি শাসক দল বিধায়ক তাপস রায় বলেন বিজেপি এই ধরণের সন্ত্রাসের উস্কানি দিচ্ছে আইন অনুযায়ী প্রশাসনের পদক্ষেপ নেওয়া উচিত ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

