নিউজটাইম ওয়েবডেস্ক : দিল্লি ভোটে স্বামীর জয়ই তাঁর কাছে জন্মদিনের সবচেয়ে বড় উপহার। এমনটাই মনে করছেন অরবিন্দ কেজরিওয়ালের স্ত্রী তথা সুনীতা কেজরিওয়াল। সিএএ ও এনআরসি নিয়ে একাধিকবার উত্তপ্ত হয়েছে দিল্লি, যার জেরে সন্ত্রাসবাদী তকমা পেয়েছেন কেজরিওয়াল। স্বামীর এই অপমানের জবাবে সুনীতা দেবী বলেন, ‘মানুষ বিজেপিকে যোগ্য জবাব দেবে’। এবার ১১ তারিখ তাঁর জন্মদিনে সত্যি সেই জবাব দিলেন দিল্লির মানুষ।
মঙ্গলবার সুনীতার জন্মদিন উপলক্ষে একের পর এক শুভেচ্ছাবার্তা আসতে থাকে তাঁর টুইটারে। জন্মদিন শুভেচ্ছার পাশাপাশি এদিন কেজরির বিপুল ভোটে জয় প্রসঙ্গেও শুভেচ্ছাবার্তা দেন অনেকে। অনেকেই আবার বলেছেন, কেজরিওয়ালের সুখী পরিবারে স্তম্ভ তাঁর স্ত্রী। তিনি না থাকলে এমন সাফল্য সম্ভব ছিলনা। মঙ্গলবার ৫৪ বছরে পা দিলেন সুনীতা কেজরিওয়াল। একসময় তিনি অরবিন্দ কেজরিওয়ালের মতোই রেভেনিউ অফিসার ছিলেন। প্রথম থেকেই কেজরিওয়ালের জীবনের সমস্ত উত্থান পতনের সঙ্গী ছিলেন সুনীতা। তাই নিজের জন্মদিনে স্বামীর তরফে এমন উপহার পেয়ে বেশ খুশি কেজরি পত্নী সুনীতা।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

