নিউজটাইম ওয়েবডেস্ক : ৯৬ বছরে এসে কিছুটা তাল কাটলো রায়গঞ্জের প্রিয় গোষ্ঠ উৎসবে । গরু ছাড়াই হল এবারের গোষ্ঠ উৎসবের বিরাট মিছিল । দুর্গা পূজার কার্নিভালে বলদের গাড়ির থেকে বলদ ছুটে রায়গঞ্জের বেশকিছু মানুষকে জখম করেছিল । যার মধ্যে একজনের মৃত্যু হয়েছিল ।
এরপরই প্রশাসনের পরিস্কার নির্দেশ কোনো পশুকে নিয়ে মিছিল করা যাবে না । তাই বহু দিন ধরে চলে আসা ঐতিহ্য, শহরের বন্দর এলাকা থেকে শিলিগুড়ি মোড় পর্যন্ত সাড়ে তিন কিলোমিটার পথ অতিক্রম করে আবার একই পথে ফেরত আসার অলিখিত নিয়ম, যাতে হাতি ঘোড়া সহ প্রচুর গরু থাকতো । এবার এইসব বাতিল হলো । তবে দেব দেবী রূপের মানুষের বিরাট মিছিল ছিল চোখে পরার মতো।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

