হড়পার আশঙ্কায় সচেতন প্রশাসন ।

হড়পা বানের কোনও সম্ভাবনা না থাকা সত্বেও জলপাইগুড়ি শহরের করলা নদীতে বাঁশের ব্যারিকেড করলো প্রশাসন। গত ৫ অক্টোবর মাল নদীর হড়পা বানের মর্মান্তিক ঘটনা থেকে অভিজ্ঞতা নিয়েই করলার মতো নদীতেও বাঁশ ও নেটের ব্যারিকেড করার কাজ শুরু করেছে প্রশাসন। আকাশের অবস্থা ভাল নয়।বৃষ্টি হলে করলার জল বাড়লে কোনও ঝুঁকি নিতে চায়না প্রশাসন। তাই ডুয়ার্সের একাধিক নদীর সাথে জলপাইগুড়ি শহরের করলা নদীতেও ব্যারিকেড করা হল ছট পুজার পুন্যার্থীদের নিরাপত্তার স্বার্থে। একইভাবে ডুয়ার্সের মাল, ডায়না,লিস,ঘীস,চেলের মতো আরও অনেক খরস্রোতা নদীতে ছট পুজার জন্য বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নিল প্রশাসন।

খরস্রোতা ডুয়ার্সের কোনও নদীতেই জল বাড়ার খবর পেলেই পুন্যার্থীদের নামতে দেওয়া হবেনা।জল না বাড়লেও নদীতে কোনও চ্যানেল কাটার অনুমতি দেয়নি সেচ দপ্তর।তবে নদীর পাড়ে ব্যারিকেড করে অল্প জলে পুন্যার্থীদের নামার ব্যবস্থা করা হয়েছে ডুয়ার্স জুড়ে।কোথাও আবার খরস্রোতা নদীতে নামতে না দিয়ে নদীর পাড়েই কৃত্রিম জলাশয় বানিয়ে পুন্যার্থীদের জলে নামার ব্যবস্থা করা হয়েছে।

ছট পুজায় যেহেতু ৩০ ও ৩১ অক্টোবর বিকেল ও সকালে, পরপর দুইদিন পুন্যার্থীদের অনেকক্ষন নদীর জলে নেমে পুজা করার নিয়ম আছে।তাই করলা নদীর মতো খরস্রোতা নয় এমন নদীতেও নদীর পাড় থেকে ৫ ফুট দূরে জলে নদীর পাড়ের কাছাকাছি জলে নামার ব্যবস্থা করা হয়েছে। করলার জলেই বাঁশ পুঁতে ব্যারিকেড করা হয়েছে। এই ব্যারিকেড শক্তপোক্তভাবেই বানানো হয়েছে।যাতে হঠাৎ করে জল চলে এলেও সহজে পুন্যার্থীদের পাড়ে চট করে তুলে আনা যায়।
এদিকে বৃষ্টি হলে তার খবর যাতে আগাম মেলে সেইজন্য ব্লক অফিস গুলিতে চালু করা হয়েছে ৩১ তারিখ পর্যন্ত কন্ট্রোল রুম। সেচ দপ্তরের আলাদা কন্ট্রোল আগেই চালু আছে
জলপাইগুড়ি মাসকলাইবাড়ি উপকার সমিতির সম্পাদক উমেশ দাস জানান, আমরা খুশী প্রশাসনের এই উদ্যোগে।বাঁশের ব্যারিকেডের মধ্যে নেমে করলা নদীর জলে দাড়িয়েই পুন্যার্থীরা পুজা করবেন।হঠাৎ জল বাড়লে যাতে কেউ ভেসে না যান। সহজে পুন্যার্থীদের উপড়ে তুলে আনা হবে।
এদিকে হড়পা বানে মাল নদীতে ৫ অক্টোবর ভেসে গিয়ে ৮ জন মারা যান। সেই নদীতেও নামতে দেওয়া হচ্ছেনা। নদীর পাড়েই আলাদা করে কৃত্রিম জলাশয় তৈরি করা হয়েছে পুন্যার্থীদের জন্য।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube