নিউজটাইম ওয়েবডেস্ক : কালী পূজার চাঁদা নিয়ে জুলুমবাজির অভিযোগ তৃনমূল কর্মীদের বিরুদ্ধে। এক বিধবা মহিলা সবজি বিক্রেতার কাছে চাঁদা চেয়ে, দাবি মতো চাঁদা না পেয়ে জুলুম। রাস্তায় সবজি ফেলে দিয়ে নগদ টাকা নিয়ে চলে যাওয়ার অভিযোগ। শুধু তাই নয়, ওই হাটে সে যেন আর না বসে, সেইজন্য হুমকি দিয়ে যায় তারা বলে দাবি মহিলা সবজি বিক্রেতার।
পশ্চিম বর্ধমানের অন্ডালের কাজোরার ঘটনা।গত ২৩ শে অক্টোবর অন্ডালের কাজোরার হাটে রোজকার মতো সবজি বিক্রি করছিলেন অনিতা দেবী। সেই সময় এলাকার তৃণমূল কর্মী বলে পরিচিত কয়েকজন যুবক এসে তার কাছে কালীপুজোর চাঁদা চায়। ২০০ টাকা চাঁদা দাবি করে তারা। ওই মহিলা ৫০ টাকার বেশি দিতে পারবে না বলে জানালেও তারা ২০০ টাকাতেই অনড় থাকে। যা নিয়ে বচসা হয় দুই তরফে। এরপরেই সবজি ফেলে দিয়ে তার কাছে থাকা নগদ সাড়ে চার হাজার টাকা নিয়ে তারা চম্পট দেয় বলে অভিযোগ। বাকিদের ক্ষমতা না থাকলেও তারা ২০০ টাকা করে দিতে বাধ্য হয় বলে দাবি, বাকি সবজি বিক্রেতাদের দাবি। ঘটনায় অন্ডাল থানায় অভিযোগ দায়ের হয়েছে।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

