নিউজটাইম ওয়েবডেস্ক : এই রাজ্যের বিভিন্ন জেলায় রয়েছে সতীপীঠ । তারই অন্যতম পূর্ব বর্ধমান জেলার অট্টহাস মন্দির।সতীর অধঃওষ্ঠ বা নিচের ঠোঁট পড়েছিল এখানে। সেই থেকেই নাম হয় অট্টহাস। দেবী এখানে চামুণ্ডা রূপে পূজিতা। বিশেষ বিশেষ তিথি এবং প্রতি অমাবস্যা তো বটেই, এছাড়াও সারাবছরই এখানে কমবেশি ভিড় থাকে ভক্তদের।
বহু প্রাচীন এই অট্টহাস মন্দির। স্বভাবতই মন্দিরের সঙ্গে জড়িয়ে রয়েছে বহু কাহিনী,বহু ইতিহাস। মন্দিরের প্রতিষ্ঠাকাল নির্দিষ্ট ভাবে জানা না গেলেও ১৩৪২-এ এই মন্দির সংস্কার করা হয়। মায়ের প্রধান শিলা ভূগর্ভের কয়েক হাত নিচে চলে গেছে। এছাড়াও অট্টহাস মন্দির সংলগ্ন রয়েছে মা রটন্তী কালীর মন্দির। সেই মন্দিরে একসময় বাংলার ডাকাতরা পুজো করত বলেই জানা গেছে। ওই মন্দিরে নলবলি হত বলেও শোনা যায়। এখানে রয়েছে পঞ্চমুণ্ডির আসন।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

