নিউজটাইম ওয়েবডেস্ক : আজ ভূত চতুর্দশী। বাড়িতে চোদ্দ প্রদীপ জ্বালানোর পাশাপাশি, চোদ্দ শাক খাওয়ার রীতি রয়েছে। কিন্তু কেন এই রীতি মানা হয় জানেন কী? এই চোদ্দশাক খাওয়া নিয়ে একাধিক মিথ প্রচলিত রয়েছে। অনেকে বলেন, কাশীর রাজা ধন্বন্তরী আয়ুর্বেদ প্রচারক ছিলেন। তাঁর জন্যই আয়ুর্বেদ ঔষধি জনপ্রিয়তা লাভ করে। এই ধন্বন্তরী’র জন্ম চতুর্দশ তিথির শুরুতে, তাই এই দিনটিতে ভেষজ গুণে ভরা চোদ্দ শাক খাওয়ার রেওয়াজ শুরু হয়।
আবার অনেকে বলেন, কালীপুজো মানেই শীতের প্রাক্কাল। তাই ভেষজ গুণে সমৃদ্ধ এই চোদ্দ শাক খাওয়া হয়, শরীরের ইমিউনিটি বাড়ানোর জন্য। এই চোদ্দ শাকগুলির মধ্যে রয়েছে, লাল শাক, পালং শাক, মূলো শাক, হিলঞ্চি শাক, সর্ষের শাক, শুষনী শাক, বেতো শাক, কুমড়ো শাক, মেথি শাক, পাট শাক, নোটে শাক, পুঁই শাক, কলমি শাক, গিমে শাক। এই শাকগুলি দিয়েই চোদ্দ শাক করতে হয়, এমন বাধ্যবাধকতা নেই। বিভিন্ন বাড়িতে চোদ্দ শাকে তফাৎ দেখা যায়।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

