বঙ্গে বর্ষা বিদায় ?

বর্ষা আজ উত্তরবঙ্গ থেকে পুরোপুরি বিদায় নিয়েছে। আগামী দু’দিনের মধ্যে দক্ষিণবঙ্গ থেকেও পুরোপুরি বর্ষা বিদায় নেওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে আজ দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া এই সব জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে ।কাল থেকে আগামী ২ থেকে ৪ দিন দক্ষিণবঙ্গের সব জায়গাতেই শুষ্ক আবহাওয়া থাকবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী পাঁচ দিন থাকবে শুষ্ক আবহাওয়া ।

তবে বিপর্যয়ও আসছে পিছু পিছু ! একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে । ১৮ ই অক্টোবর আন্দামান সাগরে তৈরি হবে, পরবর্তীকালে সেটা উত্তর-পশ্চিম দিকে এগিয়ে এসে আরেকটু ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হবে ২০ তারিখ নাগাদ । এমনটাই জানাচ্ছে আবহাওয়া অফিস ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube