বিজেপি করার অপরাধে জমির চাষ বন্ধ,একঘরে পরিবার

নিউজটাইম ওয়েবডেস্ক : বি জে পি করার অপরাধে জমিতে চাষ করতে না দেওয়ার পাশাপাশি গ্রামথেকে বয়কট করে রাখাহল এক পরিবারকে। এমন কি অত্যাচারের ভয়ে বাড়ি ছাড়া বাড়ির প্রধান। এমনই চাঞ্চল্যকর খটনা ঘটেছে পূর্ব মেদিনীপুরের পটাশপুর-২ পঞ্চায়েত সমিতির আড়গোয়াল অঞ্চলের সিঞ্চারী গ্রামে।

 

ঘটনার সূত্রপাত কয়েক বছর আগের,সুব্রত দোলই এর পিতা গ্রামের রাধাকৃষ্ণ জানা নামে একব্যক্তিকে ৯ কাঠা জমি বিক্রয় করে, তিন ভাইয়ের তিন কাঠা করে,দু’ভাই জমি রেজিস্ট্রি করে দিলেও বড় ভাই দেয়নি। অভিযোগ বড়,মেজো ভাই তৃণমূল করে বলে বড়র ভাগের জনি ছোট ভাইকে দিতে হবে বলে চাপ দেওয়া হয়। অভিযোগ ছোট ভাই আগে তূণমুল করলেও বছর দুয়েক হলো বিজেপি করায় তৃনমুলের নেতার এমন বিধান দিয়েছে। যথারীতি সালিসি সভা করে একঘরে করে রাখা হয়েছে বলে অভিযোগ। পানীয় জল নিতে বাধা দেওয়া,রাস্তা-ঘাট, বাজার করতে বাধা দেওয়া হয় সুব্রতদের।

বিষয়টি  নিয়ে পাঁচবার সালিসি সভা হয়,সুব্রত বাবুর স্ত্রীর অভিযোগ তাদের মারধর  করা হয়,বিভিন্ন ভাবে হেনস্তা এর পাশাপাশি ১১ হাজার টাকা জরিমানা করা হয়। পাটাশপুর থানায় ও এস ডি ও কে অভিযোগ জানিয়েও কোন লাভ হয়নি। অত্যাচারের ভয়ে বাড়ি ছাড়া সুব্রত,বাড়িতে বৃদ্ধা শাশুড়ি কন্যা স্ত্রী দের দিন-রাত  হুমকি দিচ্ছে বলে অভিযোগ।

যার বিরুদ্ধে অভিযোগ, আড়গোয়ালে উপ- প্রধান তৃনমূল নেতা অপরেশ সাঁতরা অভিযোগ অস্বীকার করেছেন। বিজেপির অভিযোগ তূনমুল থেকে বিজেপি করার জন্য পরিবারকে চাষ করতে দেয়া হচ্ছে না এমনকি বিভিন্ন ভাবে হেনস্তা করা হচ্ছে। যদিও পটাশপুর -২ পঞ্চায়েত সমিতির তৃনমুলের সভাপতি চন্দন মাইতি বিষয়টি ক্ষতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube