হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত টেলি তারকা সিদ্ধার্থ শুক্লা

নিউজটাইম ওয়েবডেস্ক : ৪০ বছর বয়সে প্রয়াত বিগবস বিজয়ী অভিনেতা সিদ্ধার্থ শুক্লা। মুম্বাইয়ের কুপার হাসপাতালে বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মুম্বাইয়ের কুপার হাসপাতালের কর্তৃপক্ষের তরফ থেকে এই খবর জাআনো হয়। বৃহস্পতিবার সকালেই হৃদরোগে আক্রান্ত হন অভিনেতা, চিকিৎসার সু‌যোগই পাননি চিকিৎসকরা। এই টেলি অভিনেতার দুই বোন ও মা আছে পরিবারে।

হাসপাতাল সূত্রে খবর, বুধবার রাতে একটি ওষুধ খেয়ে ঘুমোতে ‌যান অভিনেতা। বৃহস্পতিবার সকালে আর ঘুম ভাঙএনি তার। মুম্বাইয়ের কুপার হাসপাতালে ময়নাতদন্ত চলছে তার দেহের। এরপর পরিবারের হাতে দেহ তুলে দেবে হাসপাতাল। প্রসঙ্গত, এই হাসপাতালেই এক বছর আগে বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের দেহের ময়না তদন্তও হয়। অভিনেতার মৃত্যুতে শোকাচ্ছন্ন হিন্দি টেলি জগৎ।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube