নিউজটাইম ওয়েবডেস্ক : এর আগেও এক পর্দায় দেখা গিয়েছে প্রসেনজিৎ-শ্রাবন্তীকে। তবে কখনই প্রসেনজিতের নায়িকা হয়ে ওঠার সৌভাগ্য হয়নি এই অভিনেত্রীর। তবে এবার কৌশিক গাঙ্গুলির সৌজন্যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সাথে জুটি বাঁধতে চলেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়।
অনেক কম বয়সেই অভিনয় জগতে পদার্পন করেছেন শ্রাবন্তী। তবে এতদিনের অভিনয় জীবনে এই প্রথমবার দর্শকদের জন্য আসছে প্রসেনজিৎ-শ্রাবন্তীর রসায়ন। কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত এই ছবির নাম কাবেরী ‘অন্তর্ধান’। পরিচালকের কথায় এটি একটি রোম্যান্টিক থ্রিলার। ১৯৭৫-৭৭ টানা ১৮ মাস দেশের জরুরী অবস্থা চলাকালীন সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন সিদ্ধার্থ শঙ্কর রায়। সেই সমলকার পটভূমিতেই বানানো হয়েছে ছবিটি। তবে রাজনৈতিক পটভূমিতে ছবিটি তৈরি হলেও ছবিটিতে রাজনীতিকে কোন ভাবেই প্রাধান্য দেওয়া হয়নি বলে জানিয়েছেন পরিচালক কৌশিক গাঙ্গুলি। এই ছবিতে জরুরি অবস্থার পটভূমিতে দু’জন মানুষের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে। ছবিতে শ্রাবন্তির বৌদির ভূমিকায় থাকছেন চূর্ণী গঙ্গোপাধ্যায়। চূর্ণীর স্বামীর ভূমিকায় দেখা যাবে কৌশিক সেনকে। এছাড়াও ছবিতে থাকছেন আরও একগুচ্ছ তারকা। সুরিন্দর ফিল্মস ছবিটির প্রযোজনা করছে। সিদ্ধার্থ শঙ্কর রায়ের বাড়িতে শনিবার এই ছবির ঘোষণা করেন পরিচালক।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

