নিউজটাইম ওয়েবডেস্ক : ওভারহেড তার ঠেকে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল কমপক্ষে ৮ বাস যাত্রীর। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ওড়িশার গঞ্জাম জেলার গোলান্থারা এলাকায়। ঘটনায় আহতের সংখ্যা ৩০-এর বেশি।
জঙ্গলপড়ু থেকে চিকারাডা যাওয়ার পথে ১১ হাজার ভোল্টেজের ওভারহেড তারে ঠেকে যায় বাসের ছাদ। মুহূর্তেই আগুন ধরে যায় বাসে। বাসটিতে বরযাত্রী ছিল বলে জানা গিয়েছে। স্থানীয় বাসিন্দারা প্রথমেই উদ্ধারকাজে হাত লাগান। জখম যাত্রীদের নিয়ে যাওয়া হয়েছে বেরহামপুরের হাসপাতালে।
দমকলের কয়েকটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

