নিউজটাইম ওয়েবডেস্ক : প্রায় আড়াই ঘন্টা জেরার পর সাংসদ অভিষেকের শ্যালিকা মেনকার আবাসন থেকে বেরোলেন সিবিআই আধিকারিকরা। বিদেশের অ্যাকাউন্ট থেকে আর্থিক লেনদেনের ব্যবসা একাধিক বিষয়ে মেনকা গম্ভীরকে জিজ্ঞাসাবাদ করলেন সিবিআই আধিকারিকরা। কয়লাকাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য অভিষেকের স্ত্রী রুজিরা ও সাংসদের শ্যালিকা মেনকা গম্ভীরকে রবিবারই নোটিশ পাঠানো হয়। সোমবার দুপুরে পঞ্চসায়রের অভিজাত আবাসনে সিবিআইয়ের আধিকারিকরা পৌঁছে যান । সকাল থেকে সাংবাদিকদের কৌতুহলী চোখও ছিল পঞ্চসায়রের অভিজাত আবাসনের দিকে। ঢুকতে বাধা পান তারা। তারপরেই লেগে যায় ধুন্ধুমার। আবাসনের নিরাপত্তাকর্মীরা জানেন মেনকা গম্ভীর শুধু সিবিআই আধিকারিকদের সঙ্গে মুখোমুখি হতে চান। এখনই সাংবাদিকদের মুখোমুখি হতে চাননা তিনি। পঞ্চসায়রের অভিজাত আবাসনের অন্দরে ঢুকতে সক্ষম হন সিবিআই আধিকারিকরা। এই বৈঠকের নির্যাস থেকে যে সকল তথ্য উঠে এল, তার ভিত্তিতে আগামীকাল রুজিরাকে জেরা করবেন সিবিআই আধিকারিকরা।
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

