নিউজটাইম ওয়েবডেস্ক : এক বছর কাটতে না কাটতেই এবার নামখানা হাতানিয়া দোয়ানিয়া সেতুতে ফাটল। নামখানা ব্লকের হাতানিয়া দোয়ানিয়া নদীর উপর নারায়ণপুর ও নামখানা এই দুটি স্থানের সংযোজনের জন্য তৈরি করা হয় এই সেতুটি। কিন্তু উদ্বোধনের এক বছর কাটতে না কাটতেই সেতুর একটি বিমে ফাটল দেখা দিয়েছে।
প্রশাসন ও স্থানীয় সুত্রে খবর, কেন্দ্রিয় ও রাজ্য সরকার ২২৬ কোটি টাকা ব্যয়ে এই সেতুটি তৈরি হয়। ২০১৯ সালের জানুয়ারি মাসে এই সেতু তৈরির কাজ শেষ হয়। ২০১৯ সালের মার্চ মাসে প্রায় তিন কিলোমিটার লম্বা এই সেতুটির উদ্বোধন হয়।
এক বছর কাটতে না কাটতেই নামখানার দিকে নদী বাঁধ বরাবর দুটি বিমের একটির দু’জায়গায় ফাটল দেখা দিয়েছে। এই সেতুর উপর দিয়ে প্রচুর গাড়ি চলাচল করে। বকখালি পর্যটন কেন্দ্রে ও যেতে হয় এই সেতু পেরিয়ে, ফলে যে কোন মুহূর্তে দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকার সাধারণ মানুষ। ইতিমধ্যেই পঞ্চায়েত সমিতি ও স্থানীয় গ্রাম পঞ্চায়েতকে বিষয়টি জানিয়েছেন স্থানীয় মানুষজন।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

